Kichchu Chaini Aami Lyrics (কিচ্ছু চাইনি আমি) Anirban
Kichchu Chaini Aami Lyrics bengali song is sung by Anirban Bhattacharya from Shah Jahan Regency bengali movie. Female version song is sung by Madhubanti Bagchi. Starring Parambrata Chatterjee, Abir, Anjan Dutt, Mamata Shankar, Swastika Mukherjee, Anirban , Rittika Sen, Rituparna Sengupta, and many more. Music composed by Prasen and arranged by Indraadip Das Gupta. Kichchu Chaini Aami Lyrics in bengali written by Dipangshu Acharjya. Shah Jahan Regency bengali film directed by Srijit Mukherji. Cinematography by Gairik Sarkar and edited by Pronoy Dasgupta.
Kichchu Chaini Ami Song Information :
Song Name : Kichchu Chaini Ami
Film : Shah Jahan Regency
Singer : Anirban Bhattacharya
Female Version : Madhubanti Bagchi
Music : Prasen
Lyricist : Dipangshu Acharjya
Mixing and Mastering : Amit Chatterjee
Directed by : Srijit Mukherji
Music Label : SVF
Kichchu Chaini Aami Lyrics In Bengali :
কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা,
না না কিচ্ছু চাইনি আমি,
আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা।
সময়ের ঘষা লেগে
শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে,
আমি একা বসে থাকি
প্রেমিকের অপেক্ষা হয়ে।
বাতাসে প্রবাদ আর
আকাশে আদিম ধ্রুবতারা,
বাতাসে প্রবাদ আর
আকাশে আদিম ধ্রুবতারা,
কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালবাসা ছাড়া।
বাসতে বাসতে ভালো
তোমারি দুহাতে গেছি মরে,
বাসতে বাসতে ভালো
তোমারি দুহাতে গেছি মরে,
আবার এসেছি ফিরে
নেভা নেভা ছায়াপথ ধরে,
খুঁজেছি তোমার মুখ
সমস্ত উপকথা খুলে,
রাজকুমারীর মায়া
পৃথিবী যায়নি আজো ভুলে।
না না কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা,
কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা।
নীল প্রাসাদের সিঁড়ি
ঢেকে রাখে ধূসর কুয়াশা,
বারবার মরে গিয়ে
আমাদের ফিরে ফিরে আসা।
দেখেছি তোমার বাড়ি
নগরের প্রতি বাঁকে বাঁকে,
দেখেছি তোমার বাড়ি
নগরের প্রতি বাঁকে বাঁকে,
চেনা কিশোরীর মত
আমাকে নানান নামে ডাকে।
আমাদের পথ চেয়ে
মানুষেরা দিন গোনে তাই,
আমাদের পথ চেয়ে
মানুষেরা দিন গোনে তাই,
তোমাকে এভাবে যেন
আজীবন ভালবেসে যাই।
না, না, কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা।
Kichchu Chaini Aami Song Video :

Kichchu Chaini Aami Lyrics In English :
Kichhu chaini ami
Ajibon bhalobasha chara
Amio taderi doley
Barbar more jaay jara
Na na Kicchu chaini ami
Ajibon valobasha chara
Somoyer ghosa lege
Shilalipi jaay khoye khoye
Ami eka boshe thaki
Premiker opekkha hoye
Batashe probad aar
Akashe adim dhrubotara
Kichhu Chaini Ami
Aajibon Valobasa chara
Baste baste bhalo
TOmari duhaate gechi more
Abar esechi phire
Nebha nebha chayapoth dhore
Khujechi tomar mukh
Somosto upokotha khule
Rajkumarir maya
Prithibi jaayni aajo bhule
Neel prasader siri
Dheke rakhe dhusor kuasha
Barbar more giye
Amader phire phire asha
Dekhechi tomar bari
Nogorer proti bake bake
Chena kishorir moto
Amake nanan naame daake
Amader poth cheye
Manushera din gooney tai
Tomake evabe jeno
Aajibon bhalobeshe jai
Na na kichu chaini ami
Aajibon bhalobasa chara
কিচ্ছু চাইনি আমি গানের লিরিক্স লিখেছেন দীপাংশু আচার্য এবং গানটি গেয়েছেন অনির্বাণ ভট্টাচার্য ও মধুবন্তী বাগচী। গানটির সুর দিয়েছেন প্রসেন। সৃজিত মুখার্জী পরিচালিত শাহজাহান রিজেন্সি বাংলা সিনেমায় অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, স্বস্তিকা মুখোপাধ্যায়, অঞ্জন দত্ত, মমতাশঙ্কর, ঋতুপর্ণা সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, ঋত্বিকা সেন ও কাঞ্চন মল্লিক ও আরও অনেকে।
FAQs for Kichchu Chaini Aami
Who is the singer of Kichchu Chaini Aami?
Which film is the song Kichchu Chaini Aami from?
Who is the music director of Kichchu Chaini Aami?
Who is the lyricist of Kichchu Chaini Aami?
When was Kichchu Chaini Aami released?
0 Comments
Be the first to comment.