G GDN8

O Amar Desher Mati Lyrics (ও আমার দেশের মাটি) Patriotic Song

O Amar Desher Mati Lyrics (ও আমার দেশের মাটি) Patriotic Song

O Amar Desher Mati Lyrics Rabindra Sangeet :

O Amar Desher Mati Lyrics bengali Rabindra Sangeet is sung by Trisha Parui and Chorus. Same 15th August Independence day special Patriotic song is sung by Hemanta Mukherjee, Srikanto Acharya, Lopamudra Mitra, Pritam Das, Srabani Sen, Iman Chakraborty, Rezwana Chowdhury Bannya, and many various artists in their own way. O Amar Desher Mati Lyrics are written by Rabindranath Tagore. The notation of this song is composed by Indira Debi Chowdhurani. The Rhythm of this song is Dadra and Raga is Pilu-Baul. The date when the song was written in 1905 AD.

Song : O Amar Desher Mati
Lyricist : Rabindranath Tagore
Notation by : Indira Debi Chowdhurani
Singer : Trisha Parui and Chorus
Taal : Dadra

O Amar Desher Mati Song Video :



O Amar Desher Mati Lyrics In Bengali :


ও আমার দেশের মাটি
তোমার পরে ঠেকাই মাথা,
ও আমার দেশের মাটি
তোমার পরে ঠেকাই মাথা,
তোমাতে বিশ্বময়ীর,
তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।

তুমি মিশেছো মোর দেহের সনে
তুমি মিলেছো মোর প্রাণে মনে,
মিশেছো মোর দেহের সনে
তুমি মিলেছো মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামলবরন
কোমল মূর্তি মর্মে গাঁথা।
ও আমার দেশের মাটি
তোমার পরে ঠেকাই মাথা।

ওগো মা, তোমার কোলে জনম আমার
মরণ তোমার বুকে,
ও মা, তোমার কোলে জনম আমার
মরণ তোমার বুকে,
তোমার পরে খেলা আমার দুঃখে সুখে।

তুমি অন্ন মুখে তুলে দিলে
তুমি শীতল জলে জুড়াইলে,
অন্ন মুখে তুলে দিলে
তুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল-সহা,
সকল-বহা মাতার মাতা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।

অনেক তোমার খেয়েছি গো,
অনেক নিয়েছি মা,
ও মা, অনেক তোমার খেয়েছি গো,
অনেক নিয়েছি মা,
তবু জানি নে যে কী বা তোমায় দিয়েছি মা।

আমার জনম গেল বৃথা কাজে
আমি কাটানু দিন ঘরের মাঝে,
জনম গেল বৃথা কাজে
আমি কাটানু দিন ঘরের মাঝে,
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।

ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর,
তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।

O Amar Desher Mati Song Information In Bengali Font : বাংলা দেশাত্মবোধক গান ও আমার দেশের মাটি গানের লিরিক্স লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১৫ই আগস্ট ১৯৪৭ ভারতের স্বাধীনতা দিবসের এই গানের স্বরলিপিকার হলেন ইন্দিরা দেবী চৌধুরানী। এই গানের ছন্দ হল দাদরা এবং রাগ হল পিলু-বাউল।

ও আমার দেশের মাটি লিরিক্স :


O-Amar Desher Mati
Tomar pore thekai matha
Tomate bisshomoyir
Tomate bissho-maayer achol pata
O Amar Deser Mati
Tomar pore thekai matha

Tumi mishecho mor deher shone
Tumi milecho mor praane mone
Tomar oi shyamal boron
komol murti morme gatha

Ogo maa tomar koley jonom amar
moron tomar buke
Tomar pore khela amar dukkhe sukhe
Tumi onno mukhe tule dile
Tumi-sheetal jole jurailey
Tumi je sokol soha,
sokol boha maatar maata

O maa onek tomar kheyechi go
Onek niyechi maa
Tobu jani ni je ki ba tomay diyechi maa
Amar jonom gelo britha kaaje
Ami katanu din ghorer majhe
Tumi britha amar shokti dile shoktidata
O Aamar Deser Mati
Tomar pore thekai matha

Share: Facebook X WhatsApp Telegram

0 Comments

Be the first to comment.

Leave a comment

Related Lyrics