G GDN8

Nemesis Lyrics (নেমেসিস) Rupam Islam | Fossils

Nemesis Lyrics (নেমেসিস) Rupam Islam | Fossils



 

Nemesis Lyrics by Rupam Islam :


Nemesis Song Is Sung by Rupam Islam From Fossils Bangla Band. Music Composed by And Nemesis Lyrics Written by Rupam Islam.


Song : Nemesis

Vocal, Music & Lyrics : Rupam Islam

Band Name : Fossils


Nemesis Song Lyrics In Bengali :



শেষবার যদি সুযোগ দিই তোমায়

বলো তুমি বদলে যাবে তো ?

বলো দিশা ফিরে পাবে তো ভাল হওয়ার ?

নাকি সন্ধ্যায় রাস্তায় দাঁড়িয়ে

কোনও ছুতোয় বাজারদর বাড়িয়ে,

বন্ধক দেবে শয়তানকে কালো আত্মা তোমার,

জানি না সবাই তোর মতন কি না

অর্থাৎ তোর মতো হৃদয়হীনা,

মাঝে মাঝে দুঃখ হয় ভেবে 

তুই মানুষ হলি না,

নেশা আর পেশা এক হয়ে গেছে তোর

কালশিটে চোখে জেগে জেগে রাত ভোর,

তোকে ভেবে আগে কাঁদতাম 

আজকাল ভাবতে পারি না। 

 

ঠিক কোন স্বর্গের সিঁড়িতে, পা ফেলে

আজ তুই উড়বি ভেবেছিস, ঠোঁটে শিস,

আজ তোর হয়তো জানা নেই

দৃষ্টান্ত আছে সামনেই,

একদম শেষে হানা দেয়, নেমেসিস

ও.. ঠিক কোন স্বর্গের সিঁড়িতে, পা ফেলে

আজ তুই ডানা মেলেছিস, ঠোঁটে শিস। 

 

সময় নিজের খেয়ালে

স্পষ্ট লিখছে দেওয়ালে,

তোকে ধ্বংস করতে আসছে নেমেসিস

তোকে ধ্বংস করতে আসছে নেমেসিস,

তোকে ধ্বংস করতে আসছে ..

 

মেশে অমৃত জলে আর্সেনিক

তবু প্রেরিত পুরুষ বা দার্শনিক,

তোর উদ্ধারকার্যে হায় কোন 

তাগিদে হাত বাড়ায়,

মেশে অমৃত জলে আর্সেনিক

তবু প্রেরিত পুরুষ বা দার্শনিক,

তোর উদ্ধারকার্যে হায় কোন 

তাগিদে হাত বাড়ায়। 

 

ডাকিনীবিদ্যা থাবা মারে চেতনায়

বেশ্যাবৃত্তি দুপুরের বিছানায়,

বেশ তো ছিলাম 

তোকে আদরের ব্যস্ততায়, ও ও..

 

ঠিক কোন নিষিদ্ধ বিষাক্ত আপেলে

আজ তুই বন্য দাঁতে চিহ্ন রেখেছিস,

সময় আমার তরফে

লিখছে স্পষ্ট হরফে,

তোকে ধ্বংস করতে আসছে নেমেসিস। 

 

ও.. কোন স্বর্গের সিঁড়িতে, পা ফেলে

আজ তুই ডানা মেলেছিস, ঠোঁটে শিস

সময় নিজের খেয়ালে

স্পষ্ট লিখছে দেওয়ালে,

তোকে ধ্বংস করতে আসছে নেমেসিস

তোকে ধ্বংস করতে আসছে নেমেসিস,

তোকে ধ্বংস করতে আসছে ..

নেমেসিস .. নেমেসিস ..


নেমেসিস লিরিক্স - রূপম ইসলাম - ফসিল্‌স ব্যান্ড :

Seshbar jodi suyog dei tomay

Bolo tumi bodle jabe toh?

Bolo disha pabe toh valo howar

Naki sondhay rastay dariye

Kono chutoy bazaardor bariye

Bondhok debe soytan ke kalo antma tomar

Jani na sobbai tor moton kina

Orthath tor moto hridoyhina

Majhe majhe dukhho hoy vebe

tui manush holi na

Nesha ar pesha ek hoye geche tor

Kalshite chokhe jege jege raat bhor

Toke vebe agey kadtam

aajkal vabte parina

Thik Kon sorger sirite pa phele

Aaj tui urbi vebechis thote shish

Aaj tor hoyto jana nei

drishtanto ache samnei

Ekdom seshe hana dey nemesis

Somoy nijer kheyale sposto likhche dewale

Toke dhongsho korte asche nemesis


Share: Facebook X WhatsApp Telegram

0 Comments

Be the first to comment.

Leave a comment

Related Lyrics